২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার চিন্তা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে। তবে চূড়ান্ত দিন এখনো নির্ধারণ করা হয়নি।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক পর্যায়ে মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার বই ছাপানো হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে ৯ হাজার ৪টি ব্রেইল বই।
এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এ বছর আগের মতো ১ জানুয়ারি বড় পরিসরে বই উৎসব না করে বইয়ের প্রচ্ছদ উন্মোচনের মধ্যেই আয়োজন সীমিত রাখার পরিকল্পনা রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।