রাজশাহী

পাবনার ভাঙ্গুড়ায় ৮০ শিক্ষার্থীর জন্য শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি

পাবনার ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সের পাঁচজন যোগ্য শিক্ষার্থী পেয়েছেন প্রশিক্ষণ বৃত্তি।

ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ড. এম এ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ ফাতেমা খাতুন এবং ফিল্ড কো-অর্ডিনেটর মনিরুজ্জামান ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভাবের প্রকল্পের আওতাভুক্ত ভাঙ্গুড়া উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান—আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এ ছাড়া কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সে ভালো ফল ও যোগ্যতার ভিত্তিতে পাঁচজন শিক্ষার্থীকে প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। একই সঙ্গে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে দক্ষতা অর্জনেও সহায়তা করবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...