রংপুর বিভাগ

পালানো ফ্যাসিস্ট শাসক আর কখনও দেশে ফিরতে পারবে না-পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধিঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে ফিরে আসার কোনো ইতিহাস নেই। তাই কথিত ওই সরকার দেশে ফিরবে এবং দেশের মানুষ তা গ্রহণ করবে-এমন আশা করা বা স্বপ্ন দেখা ঠিক হবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর খাল খনন কর্মসূচির কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের নেত্রী জনরোষে দেশ ছেড়ে পালিয়েছেন। পৃথিবীর ইতিহাস বলে, পালানোর পর সেই শাসক আর কখনও দেশে ফিরে আসতে পারেন না। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই ফ্যাসিস্টদের চিরতরে বিদায় দিয়েছে।

তিনি বলেন, আজকে বিভিন্নভাবে যারা সন্ত্রাসী কর্মকান্ড করে ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণ ২৪ আগস্ট তাদের প্রত্যাখ্যান করেছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। আর আদালত যাকে সাজা দিয়েছেন, তাকে দেশে ফিরতে হলে প্রচলিত আইন মেনেই আসতে হবে।

এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ.কে.এম শাহাবুদ্দিন, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর ও উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই পানিসম্পদ প্রতিমন্ত্রী এ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...