রংপুর বিভাগ

গোসলের দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে রংপুরে যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে সৈকত আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সৈকত ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে সৈকতের পারিবারিক সম্পর্ক রয়েছে। প্রায় পাঁচ মাস আগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ বাড়ির ওয়াশরুমে গোসল করতে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেন সৈকত। অভিযোগ অনুযায়ী, টিনের বেড়ার ফাঁক দিয়ে তিনি গৃহবধূর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন।

এজাহারে আরও বলা হয়, একই দিন সন্ধ্যা ৭টার দিকে সৈকত ওই গৃহবধূর বাড়ির সামনে গিয়ে ধারণ করা ভিডিওটি তাঁকে দেখান। ভিডিও মুছে ফেলার বিনিময়ে তিনি টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সৈকত আলীকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...