রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিয়ানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিঠু (৩০) এবং উপজেলা যুবলীগের সহসভাপতি গোলাম রব্বানী নিরব (৫২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে পুলিশের পৃথক দুটি দল অভিযান চালায়। এ সময় মিঠুকে জিয়ানগর বাজার এলাকা থেকে এবং নিরবকে সাহারপুকুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার দুজন ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় করা মামলার আসামি। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...