রাজশাহী

নিহত গালিবের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রশাসক

বগুড়ায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। পরিবারটির আর্থিক সংকট কিছুটা লাঘব করতে গালিবের মা ইয়াসমিন খাতুনকে চাকরি দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে হামলার ঘটনায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে শোকের পাশাপাশি পরিবারটি আর্থিক অনিশ্চয়তার মধ্যেও দিন কাটাচ্ছে।

এ অবস্থায় গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বগুড়া সিটি করপোরেশন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো তাঁদের মানবিক দায়িত্ব। তাঁর মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছেন তাঁরা। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সিটি করপোরেশন থাকবে।

নিয়োগপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...