রংপুর বিভাগ

চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় কুড়িগ্রামের যাত্রাপুরে নৌ-অ্যাম্বুলেন্স

কুড়িগ্রামের সদর উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা সহজ করতে যাত্রাপুর নৌঘাটে চালু হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স সেবা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ সেবার উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যাত্রাপুরের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নদীপথে যাতায়াতের ক্ষেত্রে নৌ-অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অসুস্থ প্রবীণ, শিশু ও গর্ভবতী নারীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে এ সেবা সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং ইঞ্জিনিয়ার সফিক মোল্লা।

নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় যাত্রাপুর ইউনিয়নের ২০টি চরের বাসিন্দাদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। নদীবেষ্টিত এসব এলাকার মানুষের জরুরি সময়ে হাসপাতালে যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...