চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। ঢাকার মিরপুরে পাঠানোর জন্য চালানটি বুকিং দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শান্তিমোড় এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সির কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকার মিরপুরের একটি ঠিকানায় পাঠানোর জন্য বুকিং দেওয়া চালান থেকে দুই কেজি হেরোইন জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযান ও হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।