বিনোদন

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পপির মা

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজান পপির মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি গ্লিটজকে বলেন, মঙ্গলবার রাতে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত ১টার দিকে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বুধবার ফজরের নামাজের পর ঢাকায় মরিয়ম বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর রাজধানীর গুলশানের নিকেতনে নিজের বাসায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ওই রাতেই তাঁকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মরিয়ম বেগমের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। পপি ও মৌসুমী চাচাতো বোন। সেই সূত্রে পপির মাকেও শাশুড়ি হিসেবে সম্বোধন করতেন ওমর সানি।

ফেসবুক পোস্টে ওমর সানি লেখেন, “মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার শাশুড়ি। ৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন।”

পোস্টে তিনি আরও লেখেন, “ক্রমাগতভাবে মুরুব্বীদেরকে হারাচ্ছি তারপর আমার যাওয়ার পালা।”

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...