রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা হেরোইন জব্দ, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ছয় কেজি হেরোইনসহ সহুবুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী। উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ৫ কেজি ৮৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

​শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এস,আরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

​গ্রেফতার সহুবুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।

এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে এক মাদক কারবারি নিজ বাড়িতে মজুত রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে শিবগঞ্জের কলকলিয়া এলাকায় সহুবুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে এস,আরবি এর একটি দল। অভিযানে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে এস,আরবি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...