সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের খোকশাবাড়ী পরিষদের ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম শালুয়াভিটা বাজারের মৃত শহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া তিনি শালুয়াভিটা দাখিল মাদরাসার অফিস সহায়ক।
সিরাজগঞ্জ মহাসড়কে মিছিল: যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রেফতার
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সিরাজুল ইসলাম মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।