বিশ্ব

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে রকেট হামলা, দুই মাসের শিশুসহ নিহত ৪

দক্ষিণ কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় দুই মাস বয়সী এক শিশুসহ চার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের প্লানাদাস এলাকায় এ হামলা চালানো হয়। হামলাকারীরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তৈরি রকেট ছোড়ে।

রকেটের কয়েকটি কাছাকাছি একটি হাসপাতাল ও আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বেসামরিক মানুষ হতাহত হন। আহতদের চিকিৎসার জন্য একটি স্কুলও ব্যবহার করা হয়।

প্লানাদাসের মেয়র হুয়ান কামিলো হুয়েহে হামলার নিন্দা জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেছেন, এ ধরনের সহিংসতার জবাবে সামরিক অভিযান, বিমান হামলা এবং কোকা চাষের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

কলম্বিয়ার মানবাধিকারবিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সাল থেকে ওই এলাকায় দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই চলছে। সাম্প্রতিক সময়ে অবৈধ সোনার খনিকে কেন্দ্র করেও সহিংসতা বেড়েছে।

মানবাধিকারবিষয়ক ন্যায়পাল এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

২০১৬ সালের ফার্ক শান্তিচুক্তির পর যেসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ কমেছিল, সেসব অঞ্চলেও নতুন করে সহিংসতা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...