নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্ডাডল নেশার ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। আটকরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষ্মণপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আইনুল মন্ডলের ছেলে হাই বাবু মন্ডল (৪০) ও কুঞ্জবন বাজারের ভাড়াটিয়া মৃত আব্দুস সামাদের ছেলে কানা ফারুক (৩০)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় খাজুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।