রাজশাহী

রাজশাহী সিটিতে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান পাবেন সম্মাননা

আগামী বছর থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন তাঁকে। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন তিনি। সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে রাজস্ব আয় বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, নিয়মিত করদাতাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার উদ্যোগ হিসেবে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাসিক প্রশাসক আরও বলেন, নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবার সহযোগিতায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, রাজস্ব আদায় বৃদ্ধি, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন সংস্থাটির সচিব সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এ ছাড়া রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...