দিনাজপুর

বোচাগঞ্জে ৪৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রাণী উদ্ধার বিষয়ে সচেতনতা

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি)-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সাপসহ বিভিন্ন বিপদগ্রস্ত প্রাণী উদ্ধার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৪০০ জনের বেশি শিক্ষার্থী এবং এলাকার প্রায় ৫০ জন বাসিন্দা অংশ নেন।

রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সাপসহ বিভিন্ন বিপদগ্রস্ত প্রাণী উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীকে সাপ দেখলে আতঙ্কিত না হওয়া, অযথা সাপ হত্যা না করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা প্রয়োজন। রক্তের গ্রুপ নির্ণয় জরুরি মুহূর্তে জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সাপ ও অন্যান্য প্রাণী সম্পর্কে সচেতনতা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে সহায়ক।

ইআরটি-এর কেন্দ্রীয় সভাপতি মিলন আহমেদ বলেন, রক্তের অভাবে যেন কোনো মানুষকে জীবন হারাতে না হয়, সে লক্ষ্যেই রক্তদানে সচেতনতা সৃষ্টি ও স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়াতে কাজ করছে সংগঠনটি। পাশাপাশি বিপদগ্রস্ত প্রাণী উদ্ধার এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাও তাদের অন্যতম লক্ষ্য।

সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানার গুরুত্ব ও স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের পরিবার, বন্ধু ও সমাজের অন্যদের সচেতন করার আহ্বান জানান।

এ সময় স্নেক রেসকিউ টিম বাংলাদেশ (এসআরটিবিডি)-এর প্রতিনিধি ও ইআরটি-এর ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক সাপ ও অন্যান্য বিপদগ্রস্ত প্রাণী সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, সাপ প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাপ দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে অভিজ্ঞ উদ্ধারকর্মীদের খবর দিতে হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান, মানবিক সহযোগিতা, প্রাণীর প্রতি সহমর্মিতা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার মানসিকতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...