ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি সামরিক বিমানঘাঁটি থেকেও মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে কয়েকটি মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়।
এর কয়েক সপ্তাহ আগে একই ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যের আরেকটি সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান সরানো হয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সোমবার সকালে মিলডেনহল ঘাঁটিতে থাকা দুটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানির উদ্দেশে রওনা হয়। পরে আরও কয়েকটি ট্যাংকার বিমান জার্মানি ও অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে ঘাঁটিটি ঘিরে কী ধরনের হুমকি রয়েছে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা এখনো বিস্তারিত আলোচনা করছেন।
এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সামরিক প্রয়োজনেই নিয়মিত বিমান ও অন্যান্য সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। এরপর নিরাপত্তার কারণে সেখান থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, অতীতে ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করেই ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।