রংপুর বিভাগ

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তুর স্থাপন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তুর স্থাপন হয়েছে। শনিবার দুপুরে নগরীর পীরগাছা সড়কের মন্দিরা এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লায়ন্স ক্লাবের গভর্ণর মহসিন ইমাম চৌধুরী।

লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের প্রেসিডেন্ট রফিক উল্লাহ বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী গভর্ণর শঙ্কর কুমার রায় মনা, কেবিনেট সেক্রেটারী লায়ন এনায়েত উল্লাহ শফিক, রিজিয়ন চেয়ারপার্সন সামসুল আলম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, লায়ন নাজমুল আলম নাজু।

এ সময় উপস্থিত ছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন কমিটির আহ্বায়ক ও লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের প্রেসিডেন্ট আলমগীর কবির, সেক্রেটারী সাইফুল ইসলাম আজাদ প্রমুখ।।

লায়ন্স ক্লাবের গভর্ণর মহসিন ইমাম চৌধুরী বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। এ স্কুলটি যারা পরিচালনা করবেন তারা যেন শিক্ষার মান বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও সবাইকে নিয়ে একটি চমৎকার শিক্ষার পরিবেশ গড়ে তোলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...