রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় স্কুল দপ্তরির ৮ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বিদ্যালয়ের দপ্তরি মাসুদ রানাকে (৪২) আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মইনুল হাসান ইউসুফ রনি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দীন শাহের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি বিদ্যালয় চলাকালে সকাল ১১টার দিকে মাসুদ রানা ওই ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয় ভবনের তৃতীয় তলার ছাদে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে ভয় দেখিয়ে পালিয়ে যান মাসুদ রানা।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর শিশুটির মা ২০২৪ সালের ২৪ জুলাই শিবগঞ্জ থানায় মাসুদ রানাকে একমাত্র আসামি করে মামলা করেন।

ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সোহেল রানা তদন্ত শেষে মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পিপি রবিউল হক দোলন জানান, মামলায় ১১ জনের সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল মাসুদ রানাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দিয়েছেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুস সালাম।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...