দিনাজপুর প্রতিনিধি।। ১৬ নভেম্বর -২০২৬ সোমবার দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড় (মির্জাপুর রোড সংলগ্ন) ভিমটো ইভি জোন সিমবা মটরস লিমিটেড ১৮ তম আউটলেট (নতুন মোটরসাইকেল শোরুম) এর উদ্বোধন করা হয়েছে।
বিকেলে বেলুন – ফেস্টুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ভিমটো এর সাউথ এশিয়ান কান্ট্রি ডিরেক্টর মীর ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন ভিমটো বাংলাদেশ সিমবা মটরস এর সিও মুণিম শাহরিয়ার।
অনুষ্ঠানে ভিমটো ইভিজোন দিনাজপুরের সত্ত্বাধিকারী মোঃ মাহফুজার রহমান এর সভাপতিত্বে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সত্ত্বাধিকারী মোঃ মাহফুজার রহমানের পিতা মোঃ ফজলুল করিম। এর পর কেক কেটে এর শুভ সূচনা করা হয়। এ সময় গ্রাহকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।