দিনাজপুর

সাঁওতাল শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছেন কমল দাদা, পাশে আনসার বাহিনী

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারকে তাঁর প্রতিষ্ঠিত ‘সঞ্জীবন পাঠশালা’র জন্য শিক্ষা উপকরণ কেনার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাঁকে এ অনুদান দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিজ দপ্তরে কমলচন্দ্র সরকারকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি চটের বস্তা বিছিয়ে শুরু করা পাঠশালার কার্যক্রমের প্রশংসা করেন এবং এর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে পাঠশালার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার উদ্দেশ্যে কমলচন্দ্রের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় বাহিনীর পরিচালক (মনিটরিং) মোহাম্মদ মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

২০২৩ সালে স্ত্রী লতা রানি সরকারকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে ‘কমল দাদার পাঠশালা’র যাত্রা শুরু করেন কমলচন্দ্র। নিজের সামান্য ভাতার অর্থ দিয়ে শিশুদের বই, খাতা ও নাশতার ব্যবস্থা করেন তিনি। প্রতিদিন বিকেলে চলে পাঠশালার কার্যক্রম। নানা আর্থিক সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও তাঁর এই উদ্যোগে শিক্ষার সুযোগ পাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা।

বর্তমানে পাঠশালাটিতে ৩৫ থেকে ৪০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের শিশু পড়াশোনা করছে। শিশুদের কাছে ‘কমল দাদা’ নামে পরিচিত কমলচন্দ্রের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে এলে মহাপরিচালকের নির্দেশনায় গত ১৩ নভেম্বর দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান পাঠশালাটি পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, বাহিনীর উদ্যোগে সেখানে সোলার প্যানেলসহ একটি স্থায়ী ও প্রশস্ত পাঠশালা নির্মাণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইউনিয়ন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারকে ‘প্রেসিডেন্ট আনসার (সেবা)’ পদকে ভূষিত করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...