রাজশাহী

কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাটে বাড়ছে শীতের আমেজ

জয়পুরহাটে শুরু হয়েছে শীতের আমেজ। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশ ও চারপাশের জনপদ। কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আগমনী বার্তা অনুভব করছেন জেলার মানুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন ফসলের মাঠ, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছা আবরণ দেখা যায়। ভোরের সোনালি রোদের সঙ্গে কুয়াশার লুকোচুরি আর ঠাণ্ডা বাতাসে শীতের উপস্থিতি জানান দিচ্ছে প্রকৃতি।

সকালে ঠাণ্ডা আবহাওয়ার কারণে গ্রামীণ জনপদে শীতের অনুভূতি বেশি। গরম কাপড় পরে ফসলের মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ উঠলেও সন্ধ্যার পর হিমেল বাতাসে বাড়ছে ঠাণ্ডার অনুভূতি।

শীতের আগমনে পাড়া-মহল্লায় ভাপা-পুলি ও নানা ধরনের পিঠা তৈরির প্রস্তুতিও বেড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মৌসুমি পিঠা বিক্রেতাদের ব্যস্ততা বাড়ছে। কুয়াশা, ঠাণ্ডা বাতাস আর পিঠা-পুলির আয়োজন মিলিয়ে শীতের আবহ তৈরি হচ্ছে জেলাজুড়ে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে ঋতু পরিবর্তনের এ সময়ে শীতজনিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল।

তিনি বলেন, ঋতু পরিবর্তনের এ সময়ে দিনে গরম এবং রাত ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন তারতম্যে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

এ সময় সবাইকে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি খোলা ও বাসি খাবার এড়িয়ে চলা, বিশুদ্ধ পানি পান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...