রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংকের গেট থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এছাড়ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে এ্ই ঘটনা ঘটেছে। এরপর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের গেট সংলগ্ন এলাকা থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। অপর দিকে আড়ানী-নন্দনগাছি স্ট্রেশনের মাঝামাঝি স্থানে রেলাইনের উপর দুর্বৃত্তরা আগুন জালিয়ে দেয়।
এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বিয়াল বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন রাতের আঁধারে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে গ্রামীণ ব্যাংক এলাকায় ককটেল নিক্ষেপ করেছে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার বলা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মনিগ্রাম গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক সইদুল ইসলাম বলেন, সকালে গেটের পাশে লাল বস্তু সাদৃশ্য দেখতে পাই। পরে বোমার মত মনে হলে টহলরত পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে ৬টি বোমা সাদৃশ্য বস্তু দেখে উদ্ধার করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, রাতের আঁধারে কে বা কারা রেখে যাওয়া ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে দুর্বৃত্তরা এসব বস্তু রেখে গেছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ দিকে আড়ানী রেল স্টেশনের সেটশন মাস্টার ফরহাস আহমেদ বলেন, আড়ানী-নন্দনগাছি স্টেশনের মাঝামাঝি স্থানে রেলাইনের উপর দুর্বৃত্তরা আগুন জালিয়ে দেয়। কিন্তু এ সময় কোন ট্রেন ছিলনা। ট্রেনের সিডিউলের কোন পরিবর্ন হয়নি। যথা সময়ে ট্রেন চলাচল করেছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।