রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নেভান।
শামসুল ইসলামের দাবি, আগুন দেওয়ার পর ওই ব্যক্তিরা পালিয়ে যান। তাঁদের কাউকে আড়ানী বা আশপাশের এলাকার বাসিন্দা বলে মনে হয়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি শাহরিয়ার আলমের এ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাড়িটিতে আর কেউ বসবাস করেন না।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।