দিনাজপুর

লকডাউন কর্মসূচির প্রতিবাদে ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। মিছিলটি রানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু ও মোকলেছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি রুহুল আমিন মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত ও সদস্যসচিব মোফাজ্জল হোসেন প্রধানসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো রাজনৈতিক কর্মসূচি জনগণ সমর্থন করে না। দেশব্যাপী লকডাউনের নামে নাশকতা, অস্থিতিশীলতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।

তাঁরা আরও বলেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ চায়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ব্যাহত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্যসচিব আল রাজি রাজীব, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শ্যাম সাহাদুল রিপনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...