বিশ্ব

ফজলুর রহমানের নিরাপত্তা প্রত্যাহারের প্রতিবাদে বেলুচিস্তান পরিষদে বিরোধীদের ওয়াকআউট

পাকিস্তানের বেলুচিস্তান প্রাদেশিক পরিষদে জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নিরাপত্তা প্রত্যাহারের প্রতিবাদে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেছেন। সোমবার পরিষদের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জেইউআই-এফের সদস্য জাহিদ রেকি অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান এর আগে দুটি হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন। এ অবস্থায় তাঁর নিরাপত্তা প্রত্যাহার উদ্বেগজনক।

জাহিদ রেকি হুঁশিয়ারি দেন, তাঁর নেতার কোনো ক্ষতি হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দায়ী করা হবে। এরপর তিনি পরিষদ থেকে বেরিয়ে যান। ন্যাশনাল পার্টির প্রধান আবদুল মালিক বালোচও উদ্বেগ প্রকাশ করে তাঁর দলের সদস্যদের ওয়াকআউটের ঘোষণা দেন।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গোভে বলেন, নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। মন্ত্রীদের আশ্বাস ও মধ্যস্থতার পর বিরোধী সদস্যরা অধিবেশনে ফিরে আসেন।

ওই অধিবেশনে বেলুচিস্তান ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিল এবং বেলুচিস্তান নন-ফরমাল এডুকেশন বিল পাস হয়। অধিবেশন ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...