বিশ্ব

রাশিয়া-এস্তোনিয়া সীমান্ত বন্ধের সিদ্ধান্তে ইউরোপে নতুন উত্তেজনা

রাশিয়া ও এস্তোনিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মস্কো বলেছে, দেশটির কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে।

রয়টার্সের ২৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এস্তোনিয়ার বিরুদ্ধে কঠোর অভিযোগ জানায়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে স্থলসীমান্তের কয়েকটি প্রবেশপথ বন্ধ করার ঘোষণা দেওয়ার পর মস্কোর এই প্রতিক্রিয়া আসে।

এস্তোনিয়া জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে তাদের সীমান্তের প্রবেশপথগুলো অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। দেশটির অভিযোগ, রুশ নিরাপত্তা সংস্থাগুলো এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। তবে রাশিয়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার কূটনীতিককে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার অভিযোগের মধ্যে রয়েছে, এস্তোনিয়া গোপনে ইউক্রেনকে রুশ লক্ষ্যবস্তুতে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে।

অন্যদিকে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, তারা কখনোই নিজেদের ভূখণ্ড অন্য কোনো দেশের সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে রাশিয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এস্তোনিয়া ও পোল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বার্লিনে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, জোটটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা ও প্রতিরোধব্যবস্থায় পরিবর্তন আনতে পারে।

সূত্র: রয়টার্স

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...