বিশ্ব

ইরান-সংশ্লিষ্ট প্রায় ৩০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান-সংশ্লিষ্ট প্রায় ৩০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০টি আর্থিক বিনিময় প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের আন্তর্জাতিক আর্থিক লেনদেন এবং নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ স্থানান্তরের নেটওয়ার্ক দুর্বল করাই এই পদক্ষেপের লক্ষ্য বলে জানিয়েছে ওয়াশিংটন।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইরানের আর্থিক লেনদেন পরিচালনা এবং আন্তর্জাতিক ব্যাংকিং নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ স্থানান্তরে সহায়তা করেছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের আওতাধীন সম্পদ জব্দ হতে পারে এবং মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক লেনদেন সীমিত হবে।

এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...