বিশ্ব

ভারতের “ওয়েস্ট বেঙ্গল” এর নাম ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ’ বা ‘পশ্চিম বাংলা’ (Paschim Banga) করার প্রস্তাবে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইংরেজিসহ সব ভাষায় রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী সোমবার এই সিদ্ধান্তের কথা জানান। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বিধানসভায় তোলার জন্য ৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলেও নাম পরিবর্তনের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের সময়ও রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১৮ সালে বিধানসভায় ‘বাংলা’ নামের পক্ষে প্রস্তাব পাস হয়েছিল। তবে কেন্দ্রীয় পর্যায়ে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

এবার বিজেপি সরকারের প্রস্তাবে ইংরেজিতেও ‘Paschim Banga’ নাম ব্যবহারের কথা বলা হয়েছে। তবে বিধানসভার সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় অনুমোদন ছাড়া রাজ্যের সরকারি নাম পরিবর্তন সম্পন্ন হয়েছে বলা যাবে না।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...