দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জে পেঁপে চাষ করে সফলতা

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের নবাবগঞ্জে পতিত ৫০ শতক জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন কৃষক আবদুল খালেক। ৫৭০টি পেঁপেগাছের বাগান থেকে এক দফা ফল বিক্রি করেই আয় করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। পেঁপে চাষে এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বাগানে এখনো প্রচুর পেঁপে থাকায় চলতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি।

আবদুল খালেক নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর মৌজার কামালপুর গ্রামের বাসিন্দা। কৃষির প্রতি আগ্রহ থেকে পতিত ৫০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় জমিতে রোপণ করেন টপলেডি জাতের ৫৭০টি পেঁপের চারা। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে বাগান থেকে পেঁপে সংগ্রহ করে বাজারজাতও করছেন তিনি।

আবদুল খালেক বলেন, পেঁপে চাষে এ পর্যন্ত তাঁর প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এক দফা পেঁপে বিক্রি করে পেয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ পেঁপে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। বাগানে এখনো পর্যাপ্ত পেঁপে রয়েছে। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে চলতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

তিনি আরও বলেন, অল্প জমিতে পরিকল্পিতভাবে পেঁপে চাষ করেও ভালো আয় করা সম্ভব। এ চাষে লাভের সম্ভাবনা দেখে আগামী বছর আরও বড় পরিসরে উচ্চফলনশীল টপলেডি জাতের পেঁপে চাষের পরিকল্পনা করেছেন তিনি।

স্থানীয় কৃষক উজ্জ্বল মিয়া বলেন, আবদুল খালেকের পেঁপে বাগানের সাফল্য দেখে তিনিও এ চাষে আগ্রহী হয়েছেন। নিজের পতিত এক একর জমিতে বাণিজ্যিকভাবে টপলেডি জাতের পেঁপে চাষ শুরুর পরিকল্পনা করছেন তিনি।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি বছর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পেঁপের ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ, সঠিক পানি ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যা জরুরি। রোগবালাই দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...