দিনাজপুর

বিরলে কৃষক-শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনে নানা উপকরণ বিতরণ

দিনাজপুরের বিরলে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৪ জোড়া বেঞ্চ, ৫৪টি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যান এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতার, আদিবাসী নেতা বিমল মার্ডি, খ্রিষ্টান ধর্মীয় নেতা জ্যাকব মার্ডি, বৌদ্ধ ধর্মীয় নেতা রতন তিগ্যা, করলা মাধববাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রকেট।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখি, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, জনগণের অর্থ জনকল্যাণে ব্যয় করা হচ্ছে। সরকারি সহায়তায় পাওয়া উপকরণগুলো যত্নসহকারে ব্যবহার করতে হবে, যাতে দীর্ঘদিন এসব সামগ্রী মানুষের উপকারে আসে। সরকারিভাবে দেওয়া উপকরণগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। দেশকে ভালোবেসে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর দেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন সংসদ সদস্য।

অনুষ্ঠানে বিরল উপজেলার ২ হাজার ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৪ জোড়া বেঞ্চ, ৫৪টি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিতরণ করা হয় তিনটি হারমোনিয়াম, তিনটি মাদল, তিন সেট তবলা, ছয় সেট শাড়ি-ধুতি ও দুটি জিপসি।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নওপাড়া, বনগ্রাম ও মোস্তফাবাদ এলাকার শিব শ্মশান কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন সংসদ সদস্য। তিনি আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো পরিস্থিতি আইনানুগভাবে মোকাবিলার আহ্বান জানান। আইনের শাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...