দিনাজপুর

দিনাজপুরে আনসার-ভিডিপির চাকরি মেলায় ৪৫২ জনের চাকরি নিশ্চিত

দিনাজপুর প্রতিবেদকঃ তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দিনাজপুরে চাকরি মেলার আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ মেলার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপে ৪৫২ জন তরুণের চাকরি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আসা আনসার-ভিডিপির ৬৫৫ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। তাঁদের মধ্য থেকে ৪৫২ জনকে প্রাণ-আরএফএল গ্রুপে বিভিন্ন পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ব্যক্তিরা ওয়েল্ডিং ০৬জি, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, অটোমোটিভ মেকানিকস, গাড়িচালক ও চালকের সহকারী এবং নিরাপত্তাকর্মী পদে কাজের সুযোগ পাচ্ছেন। চাকরিপ্রত্যাশীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে এসব বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন।

চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আমানুল বারী এবং প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছরে দুই দফায় চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৩১৭ জন প্রশিক্ষণার্থীর ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...