দিনাজপুর

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেটের অভিযোগ, এমপির কাছে স্মারকলিপি

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। এ বিষয়ে দিনাজপুর-সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল গভর্নিং বডির সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

হাসপাতালের স্টোরকিপার নুর আলম সিদ্দিকী বাবু ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুর রউফের বিরুদ্ধে সিন্ডিকেট পরিচালনার অভিযোগ এনে এ স্মারকলিপি দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে স্মারকলিপি তুলে দেন দিনাজপুর সচেতন নাগরিক সমাজের পক্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ জিয়াউর রহমান জিয়া, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদল নেতা নুর আলম খোকন ও মাসুদ রানা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ সচেতন নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টিও তুলে ধরা হয়।

এর আগে গত সোমবার দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের কাছেও একই বিষয়ে স্মারকলিপি দেয় সচেতন নাগরিক সমাজ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...