জাতীয়

আশুলিয়ায় ৮ কারখানায় কর্মবিরতি, ২০টিতে ‘কাজ নেই, মজুরি নেই’

শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৮টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, দাবি আদায়ের লক্ষ্যে ৮টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পোশাকশ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা শ্রমিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিভিন্ন কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৮টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তবে মঙ্গলবার সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...