খেলাধুলা

লা লিগায় সর্বকালের সর্বোচ্চ জয়ের রেকর্ড সিমিওনের

দীর্ঘ ১৫ বছর ধরে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে কোচিং করিয়ে আসছেন দিয়েগো সিমিওনে। যা স্প্যানিশ ফুটবলের ইতিহাসে একক ক্লাবে সর্বাধিক ম্যাচ ও দীর্ঘতম সময় ম্যানেজারের দায়িত্ব পালনের রেকর্ড। এবার তিনি লা লিগায় সর্বোচ্চ ম্যাচ জিতে ইতিহাস গড়েছেন। নিজেদের সর্বশেষ ম্যাচে গেতাফে ৩-০ গোলে হারায় অ্যাতলেটিকো, যা লা লিগায় সিমিওনের ৩৪৫তম জয়।

এর আগে স্প্যানিশ এই সর্বোচ্চ প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ছিল অ্যাতলেটিকো, বার্সেলোনা ও স্পেনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা লুইস আরাগোনেসের। ১৯৭৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি এসব দলের প্রধান কোচ ছিলেন। তাকে ছাড়িয়ে লা লিগায় এখন সর্বোচ্চ জয়ের কীর্তিটি সিমিওনের দখলে।

১৫ বছরে লা লিগায় ৫৬৭টি ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন সিমিওনে, এর মধ্যে তার দল জিতেছে ৬০ শতাংশ ম্যাচে। ২০১১ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অ্যাতলেটিকোর জার্সিতে ১৭০ ম্যাচ খেলেছেন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তার অধীনে অ্যাতলেটিকো দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ, একটি স্প্যানিশ সুপার এবং দু’বার ইউরোপিয়ান সুপার জিতেছ। চলতি মৌসুমের শেষে অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে সিমিওনের।

গেতাফেকে হারানোর পর লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে স্ত্রীকে কৃতিত্ব দিলেন সিমিওনে, ‘এটি কোনো ট্রফি নয়, তবে একজন কোচ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। ৩৪৫ জয় অর্জনের পেছনে অনেকের অবদান রয়েছে। আমার ক্ষেত্রে, আমার স্ত্রী কার্লা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উৎস ও শক্তির আধার, তার কারণেই আমি আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।’

‘এরপর খেলোয়াড়রা, ক্লাব, আমাদের সমর্থকরা আছেন, যারা আপনার পাশে থাকেন, আপনার সঙ্গী হন এবং আপনাদের খেয়াল রাখেন। আর আছে আমার ছেলে-মেয়েরা। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার জন্য তাদের কাছ থেকে যে সময়টুকু আমাকে নিতে হয়েছে, তা-ও গুরুত্বপূর্ণ। এসব বিষয় আমাকে আনন্দ দেয়, উদ্দীপ্ত করে। সাধারণত খুব বেশি কিছুতে আমি আনন্দিত হই না, তবে আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি অনেক খেলোয়াড়ের অসাধারণ পরিশ্রমের কারণে, যারা এই কাজের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...