জাতীয়

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় কর্মীদের পাঠানো হচ্ছে। এ উদ্যোগের প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানাবেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...