গাইবান্ধা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধায় শহরের শচীন চাকী সড়কের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের তালে আনন্দে মেতে ওঠে সকলে।
আরাধনা করা হয় দেবী দুর্গার। হয় সন্ধি পূজা। এ উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম চত্বরে ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে। অন্যান্য ধর্মালম্বী মানুষও কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গণে ভীড় জমায়। সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় কুমারী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
শহরের মাস্টারপাড়ার বাসিন্দা পীযুষ ভট্টাচার্য পলাশ ও অনামিকার মেয়ে শ্রীমতি প্রগতি ভট্টাচার্যকে (৬) নতুন বস্ত্রে দেবী সাজে সজ্জিত করে দেবী জ্ঞানে পুজা অর্ঘ্য নিবেদন করা হয় শ্রী রামকৃষ্ণ আশ্রমে। প্রগতি স্থানীয় মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
পূজা চলাকালে মুহুর্মুহু উলু ও শঙ্খধ্বনী বেজে উঠে। পুজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।