রাজশাহী

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ উদ্বোধন

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন আশা প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদীর তীরে প্রকল্পের কারিগরি বিষয় নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। তাঁর দাবি, প্রকল্পটির সুফল পাবেন প্রায় সাত কোটি মানুষ। তিনি এটিকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং প্রকল্প হিসেবে উল্লেখ করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সরকার গঠনের মাত্র আড়াই মাসের মধ্যে এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। তাঁর প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকার মধ্যে থাকবে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...