রংপুর বিভাগ

তেঁতুলিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায় “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২), সমাজসেবা অধিদপ্তর’-এর অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক অনিল চন্দ্র বর্মন।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুজ সাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, জিয়া পরিষদের আহবায়ক আব্দুল জব্বার, যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম এবং সদর ইউনিয়ন এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...