বিশ্ব

নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগ দাবিতে ভারতে বিরোধীদের বিশাল বিক্ষোভ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়া। রোববার রাজধানীর রামলীলা ময়দানে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের ২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে দেশের নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম করা হচ্ছে এবং এর ফলে বহু মানুষের ভোটাধিকার ঝুঁকিতে পড়েছে।

সমাবেশে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকে চলমান ভোটার তালিকা পর্যালোচনায় ১৩ কোটির বেশি নাম বাদ পড়েছে। বিরোধী দলগুলোর দাবি, এই প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর এর প্রভাব পড়েছে।

তবে ভারতের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তালিকা থেকে দ্বৈত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যই এই সংশোধন করা হচ্ছে।

সমাবেশ ঘিরে রাজধানীতে কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার জন্য ২০০টির বেশি ক্যামেরা, ড্রোন ও সদস্যদের শরীরে থাকা ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: এপি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...