বিশ্ব

ভারতের অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় মুরাসুর আঘাত, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ

ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূল অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েকটি এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন অন্ধ্র প্রদেশের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ জৈন।

ঝড়ের আশঙ্কায় সোমবার থেকেই উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়। অন্ধ্র প্রদেশে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্র প্রদেশের পাশাপাশি প্রতিবেশী তামিলনাড়ুতেও ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...