বিশ্ব

আরব সাগরে জলদস্যুদের কবল থেকে ২০ নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

আরব সাগরে জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা একটি মাছ ধরার জাহাজ থেকে ২০ নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ৪৮ ঘণ্টার সমন্বিত অভিযানে জাহাজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং নাবিকদের নিরাপদে মুক্ত করা হয়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, আজিনি নামের মাছ ধরার জাহাজটি মুম্বাই থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল। সেখানে সশস্ত্র জলদস্যুদের উপস্থিতির খবর পাওয়ার পর নৌবাহিনী অভিযান শুরু করে।

গত ২ নভেম্বর অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। ভারতীয় নৌবাহিনী জাহাজটির অবস্থান শনাক্ত করে সেটিকে আটকায় এবং জলদস্যুদের কাছ থেকে নাবিকদের নিরাপদে মুক্ত করে।

এ অভিযানে ভারতীয় বিমানবাহিনীও প্রয়োজনীয় সহায়তা দেয়। রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় অভিযানে অংশ নেওয়া নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করেন।

তিনি বলেন, এই অভিযান ভারতীয় নৌবাহিনীর প্রস্তুতি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার পরিচয় দিয়েছে।
সূত্র: এনডিটিভি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...