বিশ্ব

ইউক্রেনে মানবিক সহায়তা কেন্দ্রে রুশ হামলা, নিহত অন্তত ২৬

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি স্কুল ও মানবিক সহায়তা কেন্দ্রে রুশ বাহিনীর হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে হামলাটি চালানো হয়। হামলার লক্ষ্য ছিল এমন একটি স্কুল, যেখানে নিয়মিতভাবে স্থানীয় বাসিন্দাদের মানবিক সহায়তা দেওয়া হতো। যুদ্ধের কারণে স্কুলটিতে পাঠদান বন্ধ ছিল। ভবনটি আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছিল।

জেলেনস্কি জানান, হামলার সময় স্থানীয় বাসিন্দারা সহায়তা নিতে সেখানে জড়ো হচ্ছিলেন। প্রথমে স্কুল ভবন লক্ষ্য করে কয়েকটি বিমান থেকে বোমা ফেলা হয়। পরে আশ্রয়কেন্দ্রেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

জাপোরিঝঝিয়া নগর পরিষদের সচিব রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, হামলার পর ২৭ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে।

এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এবিসি নিউজ

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...