বিশ্ব

গাড়ি দুর্ঘটনার পর হোয়াইট হাউসে লকডাউন, আটক ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার পর সাময়িকভাবে হোয়াইট হাউস অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগের দিন সোমবার দুর্ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন।

ওয়াশিংটন সানের সাংবাদিক মার্টিন অস্টারমুহল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায়, রুপালি রঙের একটি সেডান গাড়ি লাফায়েত স্কয়ার পার্কের উত্তর প্রান্তের পাকা জায়গায় ঢুকে একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক গাড়ি থেকে নেমে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

ভিডিওটি শেয়ার করে অস্টারমুহল জানান, গাড়িটি কেন সাইনবোর্ডে ধাক্কা দিয়েছে, তা স্পষ্ট নয়। তবে গাড়ি থেকে বের হওয়ার পর চালক সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরে চালককে আটক করা হয়। তবে চালকের পরিচয়, দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউসের আশপাশের নিরাপত্তাবেষ্টনীতে গাড়ির ধাক্কা দেওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০২৩ সালের মে মাসে ১৯ বছর বয়সী এক তরুণ লাফায়েত স্কয়ারে হোয়াইট হাউসের বিপরীত দিকের নিরাপত্তাবেষ্টনীতে একটি ইউ-হল ট্রাক দিয়ে ধাক্কা দিয়েছিলেন। পরে প্রেসিডেন্টকে হুমকি দেওয়া এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা ওই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করেছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...