ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয়জন বিদেশি নাগরিক বহনকারী একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে বিমানের কোনো আরোহী নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
দাভাও দেল সুর প্রদেশের দিগোস শহরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জোমার কালেদো জানান, বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। তবে বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ, বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় এবং হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।