দিনাজপুর

দিনাজপুরে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো-একুশ পার হয়ে”-এই শ্লোগানকে সামনে রেখে ১০ নভেম্বর মঙ্গলবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা মেঘনা মহিলা শিশু উন্নয়ন সংস্থা, পাহাড়পুর, দিনাজপুর এর আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ীত ‘বাল্য বিবাহ নিরোধ ঘন্টা’ উদ্ভাবনী উদ্যোগের আওতায় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। বিষয়বস্তুর উপর আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি খাতুন, সম্মানীত অতিথি ফাতেমা খাতুন।

স্বাগত বক্তব্য রাখেন মেঘনা মহিলা শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছাঃ রশিদা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার কোষাধ্যক্ষ শামীমা আক্তার। বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুখসানা বেগম, জেসমিন আরা, সুরাইয়া খাতুন, রওশন আরা, রজিনা ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোছাঃ রিয়া (জুই)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার প্রতিনিধি মোঃ জাকির হোসেন।

বক্তারা বলেন, বাল্য বিবাহ সমাজে ক্যান্সার রোগের মত ছড়িয়ে পড়ছে। এব্যাপারে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। বাল্য বিবাহ’র কুফল সমন্ধে অভিভাবকদের জানাতে হবে। তাহলে তারা তাদের সন্তানদের অল্প বয়সে বিবাহ দিবে না।

সচেতনতার কারণে আমাদের অনেক শিক্ষার্থী বাল্য বিবাহর খপ্পরে পরে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করছে। তাই এব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। তোমরা নিজেরাই যদি বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হও তাহলে কোন শক্তি তোমাদের জোর করে বাল্য বিবাহ দিতে পারবে না।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...