দিনাজপুর প্রতিনিধি: পার্বতীপুর উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের ফুলের ঘাট বাজারের বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঘনশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসার মূল ফটকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চুরির ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে. অত্র এলাকাবাসী ও সচেতন সাধারণ জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাহাবুর রশিদ সংগ্রাম, আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান প্রমুখ।
ব্যানারে উত্থাপিত অভিযোগ অনুযায়ী, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় অসাধু শিক্ষক ও কর্মচারী মিলে মাদ্রাসার শিক্ষা বর্ষের প্রায় ৯ শত কেজি পাঠ্যপুস্তক বিক্রি করে দিয়েছেন। এছাড়া রাতের আধারে এলাকাবাসীর অজানতে বর্তমান চলমান কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করা হয়. শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অতীতে কম্পিউটার চুরি ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের মতো ঘটনা ঘটলেও মাদ্রাসা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে মাদ্রাসার সার্বিক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় সচেতন জনগণ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।