দিনাজপুর

‘দুর্নীতিকে না’ স্লোগানে ফুলবাড়ীতে শিক্ষার্থীদেরকে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

নিজেস্ব্য প্রতিনিধি ফুলবাড়ী (দিনাজপুর) : ‘দুর্নীতিকে না’—এই স্লোগান সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ১১০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণ করা উপকরণের মধ্যে ছিল দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, খাতা, স্কেল, ছাতা, পানির বোতল ও টিফিন বক্স।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-উর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।

ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পি কে সমীর চন্দ্র ও জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মইনুল হক।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...