গাইবান্ধা প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগান নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে মাধ্যমিক স্তরের গ্রুপ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাদুল্লাপুর কেএম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলকে পরাজিত করে ধাপেরহাট বিএমপি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হয়।
সেরা বিতার্কিক নির্বাচিত হন সাদুল্লাপুর কেএম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবিরা উম্মে জাহিন। বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতির মূল কারণ লোভ, অভাব নয়।’ দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় সাদুল্লাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পক্ষে-বিপক্ষে উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
শেষে পুরস্কার বিতরণী সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু সাঈদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আবদুস্ সালাম।
বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম নূরে আলম সিদ্দিক। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল আলম, প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়েনপুর আর্দশ কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান মন্ডল প্রমূখ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।