রংপুর বিভাগ

ভূরুঙ্গামারীতে সুপারভাইজার ২য় ব্যাচ প্রশিৃক্ষণ কর্মসূচির উদ্বোধন

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ( ২য় ব্যাচ) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল। এ সময় প্রশিক্ষক হিসাবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সদর ইউনিয়ন জামায়াতের আমির শাহীনুর আলম ও অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডে ভুল তথ্য সংযোজিত হলে অথবা কোন পরিবার বাদ পড়লে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বাধাগ্রস্থ হবে। কাজেই তারা সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য ২য় ব্যাচে মোট ৩৫ জন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী অংশ গ্রহণ করছে। ২ দিন প্রশিক্ষণের পর আগামী বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...