রংপুর বিভাগ

আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভায় অতিথিরা বলেন, কারমাইকেল কলেজে পড়াশোনা করে অনেকে আজ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। উত্তরবঙ্গের শিক্ষার আঁতুড়ঘর হিসেবে পরিচিত এ কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এসব কাজে এগিয়ে আসা সবার দায়িত্ব।

তারা আরও বলেন, দীর্ঘদিন পর কারমাইকেল কলেজে এসে ছাত্রজীবনের পুরোনো স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসেই তাঁদের ছাত্রজীবনের বড় একটি সময় কেটেছে। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব প্রাক্তন শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...